• ঢাকা
  • | বঙ্গাব্দ
ad728" title="ad728">

শ্রীপুরে স্ত্রীকে পাশবিক নির্যাতনের পর শ্বাসরোধে হত্যা, স্বামীর বাড়িতে আগুন

FavIcon
ভোরের আলো অনলাইন
০৭ August ২০২৫ ইং
ছবির ক্যাপশন: ad728

গাজীপুরের শ্রীপুরে স্ত্রীকে পাশবিক নির্যাতনের পর শ্বাসরোধ করে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। এই নৃশংস ঘটনার জেরে বিক্ষুব্ধ জনতা অভিযুক্ত স্বামীর দুটি বসতবাড়িতে আগুন দিয়েছে। খবর পেয়ে দমকল বাহিনী এসে আগুন নিয়ন্ত্রণে আনলেও ততক্ষণে বাড়ি দুটি পুড়ে ছাই হয়ে যায়। বৃহস্পতিবার (৭ আগস্ট) সকালে উপজেলার বরমী ইউনিয়নের বরমী মধ্যপাড়া গ্রামে এই ঘটনা ঘটে।

নিহত নারীর নাম সুইটি আক্তার (২০)। তাঁর বাড়ি ময়মনসিংহের পাগলা থানার নিগুয়ারী ইউনিয়নের চাকুয়া গ্রামে। অভিযুক্ত স্বামী মো. নূরুল ইসলাম (৩৫), একই গ্রামের মো. শাহজাহান মৃধার ছেলে। জানা গেছে, দেড় বছর আগে তাঁদের বিয়ে হয় এবং তাঁদের চার মাস বয়সী একটি শিশুকন্যা আছে।

স্থানীয়দের অভিযোগ, নূরুল ইসলাম মাদকাসক্ত ছিলেন এবং প্রায়ই সুইটির ওপর শারীরিক নির্যাতন চালাতেন। স্থানীয় বাসিন্দা আব্দুস ছামাদ বলেন, “নূরুল ইট দিয়ে সুইটিকে নির্মমভাবে পিটিয়ে গুরুতর আহত করে এবং পরে গলা টিপে হত্যা করে। তাঁর অত্যাচারে এলাকার মানুষ অতিষ্ঠ ছিল। এই নৃশংসতার প্রতিবাদে বিক্ষুব্ধ জনতা তাঁর বাড়িতে আগুন দেয়।”

মাওনা ফায়ার সার্ভিসের ওয়্যার হাউস ইন্সপেক্টর মো. হুমায়ুন কবির জানান, খবর পেয়ে তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান এবং এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। আগুনে ছয়টি ঘর পুড়ে গেছে।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আব্দুল বারিক জানান,  নিহতের মামা জসিম শেখ বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন। পুলিশ ঘাতক স্বামী নূরুল ইসলামকে গ্রেপ্তারের জন্য অভিযান চালাচ্ছে। 

মেহেদী হাসান /  শ্রীপুর / গাজীপুর 