সকল ধর্মের ঐক্যবদ্ধ সমবেদনা বিজয় গাঁথার দেশ বাংলাদেশ -ডাঃ রফিকুল ইসলাম বাচ্চু
ভোরের আলো অনলাইন
১২ April ২০২৫
ইং
মোঃ মেহেদী হাসান শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধিঃ
বাংলাদেশ সব সময়ই একটি অসাম্প্রদায়িকতার দেশ হিসেবে বিশ্বে পরিচিত। আমরা হিন্দু মুসলমান এক সাথে মিলে মিশে বসবাস করি। এদেশের পূজা সহ সব অনুষ্ঠান উৎসব মনে করে সেখানে মুসলিমরা অংশ গ্রহণ করে। এতে আমরা মনে করি সব ধর্মের লোকজনের ঐক্যবদ্ধ সমবেদনা ও বিজয় গাঁথার দেশ বাংলাদেশ। শুক্রবার রাতে শ্রীপুর বাজারে অবস্থিত পৌর সার্বজনীন দূর্গা মন্দিরে কীর্তন পরিদর্শনের সময় হিন্দু নেতৃবৃন্দের সাথে কৌশল বিনিময় কাল এসব কথা বলেন বিএনপি'র কেন্দ্রীয় কমিটির সহ স্বাস্থ্য বিষয়ক সম্পাদক অধ্যাপক ডাক্তার রফিকুল ইসলাম বাচ্চু।
তিনি উপস্থিত সনাতন ধর্মাবলীদের এবং নেতৃবৃন্দের উদ্দেশ্যে বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারুণ্যের অহংকার তারেক রহমান সব সময়ই ধর্মীয় আচার অনুষ্ঠানের খোঁজখবর নিয়ে থাকেন। তাঁদের নির্দেশনায় সব ধর্মের উৎসব গুলোতে আন্তরিকতা ও সার্বিক সহযোগিতা করা হচ্ছে। যেকোনো প্রয়োজনে আমরা আপনাদের পাশে থাকবো।
এসময় উপস্থিত ছিলেন কীর্তন কমিটির সভাপতি শ্রী বিনয় বাসফোর, সাধারণ সম্পাদক শ্রী মানিক মন্ডল, বিএনপি নেতা দুলাল চৌহান, শ্রী রতন লাল চৌহান, শ্রী বিশ্বজিৎ বনিক, তপন কুমার বনিক সহ শ্রীপুর বাজার ও পার্শ্ববর্তী এলাকার সনাতন সম্প্রদায়ের সকল কৃষ্ণ ভক্তবৃন্দ।
এ সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুল মোতালেব, পৌর বিএনপির সহ সভাপতি বিল্লাল হোসেন ও সাইফুল হক মোল্লা, মুনসুর আহমেদ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম সম্পাদক মাহিদুল ইসলাম নয়ন, জেলা কৃষক দলের নেতা মামুনুর রশিদ, স্বেচ্ছাসেবক দলের নেতা সাদ্দাম হোসেন প্রমুখ।
আপনার মতামত লিখুন :