শ্রীপুরে জামায়াতে ইসলামীর উদ্যোগে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত
ভোরের আলো অনলাইন
১৬ August ২০২৫
ইং
শ্রীপুর, গাজীপুর: গাজীপুরের শ্রীপুর পৌর ৭ নং ওয়ার্ড , বাংলাদেশ জামা য়াতে ইসলামীর উদ্যোগে একটি আলোচনা ও দোয়া অনুষ্ঠান আয়োজন করা হয়। ১৪ আগস্ট, বৃহস্পতিবার,শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী ও জুলাই-২০২৪ আন্দোলনের শহীদদের স্মরণে আয়োজিত এই অনুষ্ঠানে বক্তারা শহীদদের আত্মত্যাগের কথা স্মরণ করেন এবং তাদের আত্মার মাগফিরাত কামনায় দোয়ার আয়োজন করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশিষ্ট শিক্ষাবিদ আলহাজ্ব মোশারফ হোসেন মাষ্টার।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর জামায়াতের আমির ডা. আনিসুজ্জামান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন পৌর জামায়াতের সেক্রেটারি মাওলানা আবুল হোসাইন এবং আক্তার উজ্জামান মোল্লা।
আলোচনায় অংশ নেন উপজেলা শিবিরের সেক্রেটারি মোঃ সফর আলী, এবং ৭ নং ওয়ার্ডের সভাপতি মোঃ আব্দুল আউয়াল,প্রভাষক হাফেজ সেলিম আহম্মেদ। এছাড়াও অনুষ্ঠানে স্থানীয় জামায়াত ও শিবিরের বিভিন্ন পর্যায়ের নেতা ও কর্মীরা উপস্থিত ছিলেন।
উপস্থিত অতিথিদের মধ্যে ছিলেন জামায়াত নেতা মনিরুজ্জামান সজিব, মাওলানা আব্দুল লতিফ, মাওলানা শামসুল আলম, মাওলানা শেখ সাদী, মোঃ মোস্তফা মৃধা, মোঃ তাজুল ইসলাম, মোঃ মাসুদ রানা, কামরুজ্জামান হিরন, শ্রমিক নেতা আজিজুল হক, ডা. ইকবাল হোসেন, ডা. নাঈম,আমীর ফকির,হেলাল উদ্দীন,ইব্রাহীম,মির্জা গালিব, শিবির নেতা নাবিল, নিয়াজ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শ্রীপুর পৌরসভার , ৭নং ওয়ার্ডের জামায়াত মনোনিত কাউন্সিলর প্রার্থী মোবারক হোসেন শ্যামল তিনি বলেন কওমি এবং আলিয়া আমরা একই যেমন ডান চোখ আর বাম চোখ তাই আমাদের মাঝে কেউ বিবাদ সৃষ্টি করতে পারবে না ইসলামী রাষ্ট্র কায়েম করার জন্য আমরা এক
এই অনুষ্ঠানে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা সাইদুর রহমান সাহেব। বক্তারা তাদের বক্তব্যে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান এবং ইসলামী রাষ্ট্র কায়েম করার জন্য সকলকে সকল ভেদাভেদ ভুলে গিয়ে ইসলামের পথে আসার আহ্বান জানান বক্তারা সবাই জামাত মনোনীত গাজীপুর ৩ আসনের দাঁড়িপাল্লা প্রতিক প্রার্থী ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম এর জন্য ভোট ও দোয়া প্রার্থনা করেন
আপনার মতামত লিখুন :