গাজীপুরের শ্রীপুরে সন্তানকে কোলে নিয়ে চলন্ত ট্রেনের নিচে ঝাঁপ দিয়েছেন এক মা। এতে ঘটনাস্থলে মা ও হাসপাতালে নেয়ার পথে শিশু মৃত্যু হয়েছে।
সোমবার (৯ ডিসেম্বর) সকাল ১০টার দিকে জয়দেবপুর-ময়মনসিংহ রেল সড়কের শ্রীপুরের সাতখামাইর বাজার এলাকার এ ঘটনা ঘটে।
নিহত নাসরিন আক্তার (২৯) ও তার ১১ মাস বয়সী শিশু সন্তান রওজাতুল জান্নাত রাফসা। তার স্বামী মো: রাসেলের বাড়ি ময়মনসিংহ জেলার পাগলা থানার টাঙ্গাবো গ্রামে। স্ত্রী ও সন্তানদের নিয়ে শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়নের মুলাইদ গ্রামের আমতলী এলাকায় আহমেদ ফকিরের বাড়িতে ভাড়া থেকে পার্শ্ববর্তী কালার অ্যান্ড ফ্যাশন ইন্ডাস্ট্রিজ লিমিটেডে কাজ করতো।
রেলওয়ের কর্মী ও স্থানীয় বাসিন্দারা জানায়, ঢাকা থেকে ছেড়ে আসা মোহনগঞ্জগামী মহুয়া কমিউটার ট্রেনটি সকাল ১০টার দিকে সাতখামাইর রেলওয়ে স্টেশন অতিক্রম করছিল। এ সময় নাসরিন আক্তার শিশু মেয়েটিকে কোলে নিয়ে দাঁড়িয়ে ছিলেন। ট্রেন কাছাকাছি এলে তিনি সামনে ঝাঁপ দেন। এতে ইঞ্জিনের আঘাতে নাসরিন আক্তার শিশুসহ গ্রায় আট থেকে দশ ফুট দুরে ছিটকে পড়েন। এতে ঘটনাস্থলে ওই নারীর মৃত্যু হয়। স্থানীয়রা গুরুতর অবস্থায় শিশুটিকে উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডাঃ সুস্মিতা সাহা বলেন, হাসপাতালে নিহতের কোন মরদেহ আনা হয়নি। একটি শিশুকে আনা হয়েছিল। শিশুটির মাথায় আঘাত রয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক। উন্নত চিকিৎসার পরামর্শ দিয়ে তাকে স্থানান্তর করা হয়েছে।
নিহতের ছেলে মো: বেলাল আহমেদ নাঈম জানায়, তাঁর বাবার সঙ্গে ঝগড়ার একপর্যায়ে বোনকে কোলে নিয়ে মা সকাল ৬টার দিকে ঘর থেকে বের হয়েছিলেন। পরে সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা জানতে পারে তারা।
শ্রীপুর রেলওয়ে স্টেশন মাস্টার ছাইদুর রহমান বলেন, সকাল সাড়ে দশটার দিকে মহুয়া এক্সপ্রেস ট্রেন শ্রীপুর থেকে ময়মনসিংহের দিকে যাওয়ার পর সাতখামাইর এলাকায় ট্রেনের ধাক্কায় নারী শিশুর হতাহতের ঘটনা ঘটে। বিষয়টি রেলওয়ে পুলিশে জানানো হয়েছে।
শ্রীপুরে ১১ মাসের মেয়েকে নিয়ে ট্রেনের নিচে ঝাঁপ দিলেন মা
আপনার মতামত লিখুন :