প্রিন্ট এর তারিখঃ ১৭ May ২০২৬ ইং || প্রকাশের তারিখঃ ০৯ October ২০২৫ ইং
শ্রীপুরে রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখা বাস্তবায়নে ছাত্রদলের লিফলেট বিতরণ ও গণসংযোগ

শ্রীপুরে রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখা বাস্তবায়নে ছাত্রদলের লিফলেট
বিতরণ ও গণসংযোগ
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)'র
ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান
কর্তৃক ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের
রূপরেখা'র ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে গাজীপুরের শ্রীপুরে লিফলেট বিতরণ ও
গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে।
বিএনপি'র কেন্দ্রীয় সহ-স্বাস্থ্য
বিষয়ক সম্পাদক ও গাজীপুর জেলা বিএনপি'র সিনিয়র যুগ্ম-আহ্বায়ক অধ্যাপক ডাঃ এস এম রফিকুল ইসলাম বাচ্চুর
পক্ষ থেকে এই উদ্যোগ নেওয়া হয়। শ্রীপুর পৌরসভার ২নং সিএন্ডবি বাজার এলাকায় এই কর্মসূচি পরিচালনা করেন শ্রীপুর পৌর ৭নং
ওয়ার্ড ছাত্রদলের সভাপতি কামরুল হাসান
রিফাত বেপারী।
গণসংযোগে বিএনপি ঘোষিত 'রাষ্ট্র
কাঠামো মেরামতের রূপরেখা'র মূল বিষয়বস্তু সম্বলিত লিফলেট সাধারণ মানুষের মধ্যে
বিতরণ করা হয় এবং এর লক্ষ্য ও উদ্দেশ্য সম্পর্কে অবহিত করা হয়।
এসময় উপস্থিত ছিলেন শ্রীপুর পৌর ৭নং
ওয়ার্ড ছাত্রদলের সভাপতি ও শ্রীপুর পৌর ছাত্রদলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী রিফাত বেপারী, ৭নং ওয়ার্ড বিএনপি'র
সাবেক সাংগঠনিক সম্পাদক বেলাল প্রধান,
৭নং ওয়ার্ড ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক শাহরিয়ার
ইসলাম রিয়াদ, ৭নং ওয়ার্ড ছাত্রদলের সদস্য সাব্বির আহমেদ, ৭নং ওয়ার্ড ছাত্রদলের সদস্য সানভির মিয়া, ৭নং ওয়ার্ড ছাত্রদল নেতা শুভ আল ফাহাদ, ৭নং ওয়ার্ড ছাত্রদল নেতা ফয়সাল ফরাজী, ৬নং ওয়ার্ড ছাত্রদল নেতা অনন্ত আরাফাতসহ স্থানীয় ছাত্রদল ও বিএনপি'র নেতৃবৃন্দ।
উপস্থিত নেতৃবৃন্দ জানান, দেশে
গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা এবং জনগণের অধিকার ফিরিয়ে আনার জন্য তারেক রহমানের ঘোষিত
এই রূপরেখা দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই রূপরেখা বাস্তবায়নে তারা জনগণকে
সচেতন করার জন্য কাজ করে যাবেন।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ ভোরের আলো টুয়েন্টি ফোর